1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘‘মোগলি: লেজেন্ড অব দ্য জাঙ্গল’’

  • আপডেটের সময় : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

‘মোগলি: লেজেন্ড অব দ্য জাঙ্গল’ ছবিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে স্বল্প পরিসরে মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর। তবে বিশ্বের বিভিন্ন দেশের দর্শক ছবিটি দেখতে পাবে ৭ ডিসেম্বর থেকে। তেমনটাই জানিয়েছে ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান নেটফ্লিক্স। রুডিয়ার্ড কিপলিংয়ের ধ্রুপদি উপন্যাস ‘দ্য জাঙ্গল বুক’ অবলম্বনে অ্যাডভেঞ্চার-ফ্যান্টাসি ধাঁচের ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ডি সারকিস। এখানে ‘মোগলি’ চরিত্রে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রীয় বংশোদ্ভূত রোহন চাঁদ। তাঁর বাবা-মা ভারতীয়। ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিশ্চিয়ান বেল (বাঘিরা), বেনেডিক্ট কাম্বারব্যাচ (শের খান), কেট ব্ল্যানচেট (কা), অ্যান্ডি সারকিস (বালু), পিটার মুল্যান (আকেলা), জ্যাক রেনর (ব্রাদার উলফ) প্রমুখ। ছবিতে আরও আছেন ফ্রিদ্রা পিন্টো, নাওমি হ্যারিস, ম্যাথিউ রিজ, টম হল্যান্ডার প্রমুখ।

এরই মধ্যে এসেছে ‘মোগলি: লেজেন্ড অব দ্য জাঙ্গল’ ছবির ট্রেলার। এখানে দেখা যায় মোগলি জঙ্গলকে জানার মধ্যে দিয়েই নিজেকে খুঁজছে। জঙ্গলে একদল নেকড়ে তাকে খুঁজে পায়। তারা সঙ্গে করে নিয়ে গিয়ে নিজেদের একজনের মতো করে বড় করে। একসময় পাশে একটি গ্রামের সন্ধান পায় মোগলি, সেখানে রয়েছে তার মতো দেখতে প্রাণীরা। বাঘিরা মোগলিকে বলে, এদের মতো মোগলিও মানুষ। ট্রেলারে শের খানের ছোট ঝলক দেখে মুগ্ধ হয়েছে দর্শক।

যাঁরা ‘দ্য জাঙ্গল বুক’ উপন্যাসটি পড়েছেন, তারা জানেন ‘দ্য জঙ্গল বুক’ আসলে একটি ভারতীয় ছেলের কাহিনি। ছেলেটি জঙ্গলে নেকড়েদের মধ্যে বড় হয়। মধ্য ভারতের জঙ্গলে যার একজন নেকড়ে বাবা, মা আর ভাইবোন ছিল। মোগলি নামের সেই বাচ্চা পশুদের সঙ্গে অ্যাডভেঞ্চার করে বেড়ায়। তার সঙ্গে থাকে বাঘিরা, ব্ল্যাক প্যান্থার আর ভালুক।

‘মোগলি: লেজেন্ড অব দ্য জাঙ্গল’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৬ সালে। ছবিটির শুটিং হয়েছিল ২০১৫ সালে। কিন্তু ২০১৬ সালের ১৫ এপ্রিল মুক্তি পায় জন ফ্যাবরুর ছবি ‘দ্য জাঙ্গল বুক’। বাধ্য হয়ে ‘মোগলি: লেজেন্ড অব দ্য জাঙ্গল’ ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস পিকচার্স।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo