1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন ব্যারিস্টার নাজমুল হুদা

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। শুক্রবার (৯ নভেম্বর) ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনি অফিস থেকে এই ফরম কিনেছেন তিনি।

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কেনার কথা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা নিজে। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়েই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এজন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

উল্লেখ্য, ব্যারিস্টার নাজমুল হুদা ২০০১ সালের তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন এবং বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপি থেকে বের হয়ে তৃণমূল বিএনপি নামে একটি দল গঠন করেন। এ দলের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ) নামের একটি নতুন জোটও তার নেতৃত্বে রয়েছে। এ জোটের সভাপতি তিনি। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo