1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

ঈদযাত্রার তৃতীয় দিনেও ট্রেন ছাড়ছে দেরিতে

  • আপডেটের সময় : রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

ঈদযাত্রার তৃতীয় দিন আজ রোববারও ট্রেনের শিডিউলে ভয়াবহ বিপর্যয় দেখা গেছে।

সকালে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর স্টেশন থেকে।

এর মধ্যে বেশিরভাগ ট্রেনই এক থেকে দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। কয়েকটি ট্রেন অবশ্য সময়মতোই ছেড়ে গেছে।

নির্দিষ্ট শিডিউল থাকলেও এখনও অনেক ট্রেন স্টেশনে পৌঁছায়নি।

কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, অন্য দুদিনের চেয়ে আজ যাত্রীর সংখ্যা বেশি। যারা টিকিটে আসন পাননি, তারা ট্রেনের বগির ভেতরে দাঁড়িয়ে যাচ্ছেন অথবা উঠে পড়ছেন ছাদে।

জানা গেছে, নীলফামারীর চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও ১০টা পর্যন্ত স্টেশনে দাঁড়ানো ছিল।

রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সোয়া ১০টা পর্যন্ত সেটি স্টেশনেই প্রবেশ করেনি।

এর আগে দিনের প্রথম আন্তঃনগর ট্রেন রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় দেড় ঘণ্টা দেরিতে।

খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে গেছে সকাল ৮টা ৫০ মিনিটে।

অন্যদিকে লালমনিরহাটগামী ঈদ স্পেশাল ট্রেনটি সকাল সোয়া ৯টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও সেটি সোয়া ১০টা পর্যন্ত স্টেশনে আসেনি।

যথারীতি এক ঘণ্টা থেকে পৌনে দুই ঘণ্টা দেরি করেছে রংপুর এক্সপ্রেস ও দিনাজপুর অভিমুখী একতা এক্সপ্রেস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo