1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম

  • আপডেটের সময় : সোমবার, ৬ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর বর্বর হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছে সাংবাদিক নেতারা। অন্যথায় তারা বৃহত্তম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিক নেতারা।

যেসব সংগঠনের ছাত্ররা নির্যাতন করবে, তাদের কার্যালয় ঘেরাও করা হবে বলেও বক্তব্য দেন তারা।

প্রসঙ্গত, রোববার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর এ হামলায় এপির সাংবাদিক এমএ আহাদসহ কর্তব্যরত অনেক সাংবাদিক আহত হন।

এ ছাড়া রাজধানীর ধানমণ্ডিতে ছাত্রলীগ, যুবলীগ সংগঠন সাংবাদিকদের ওপর হামলা করে। এ সময় অন্তত পাঁচ সাংবাদিককে মারধর করে তারা।আহত সাংবাদিকদের দাবি, পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর এসব বর্বর হামলা চালানো হয়। এ সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও তারা অভিযোগ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo