1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে: ৯১ জনের প্রাণহানি

  • আপডেটের সময় : সোমবার, ৬ আগস্ট, ২০১৮

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯১ জনের প্রাণহানি ঘটেছে। রবিবার দেশটির পর্যটন দ্বীপ বালি ও লোম্বকে ভূমিকম্পে এই প্রাণহানির ঘটনা ঘটে। এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয় বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। 

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ নিরসন এজেন্সি জানিয়েছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। সোমবার সকালে কমপক্ষে একশ ভূমিকম্প পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে।

জাতীয় দুর্যোগ নিরসন এজেন্সির মুখপাত্র জানিয়েছেন, এই ভূমিকম্পে নিহত হয়েছে ৯১ জন। আহত হয়েছে আরো শতাধিক। এর আগে ৩৯ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল। 

তিনি জানান, হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের আঘাতে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এক সপ্তাহের মধ্যে দ্বীপটিতে এটি দ্বিতীয় ভয়াবহতম ভূমিকম্প। এর আগে ২৯ জুলাই ৬ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল লোম্বক দ্বীপ। 

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo