1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

  • আপডেটের সময় : সোমবার, ৬ আগস্ট, ২০১৮

নওগাঁর মান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুস ছাত্তার সরদার (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক হোসেন আলী (৩২) আহত হন। রোববার (৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মান্দা-নিয়ামতপুর সড়কের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবদুস ছাত্তার উপজেলার ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের লফরা সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন আলী মোটরসাইকেল যোগে সোনাপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোনাপুর মোড় এলাকায় পৌঁছলে রাস্তায় দাঁড়িয়ে থাকা আবদুস ছাত্তারের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল চালকসহ দুইজনই ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় আবদুস ছাত্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত মোটরসাইকেল চালক হোসেন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, ‌‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo