1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পাবনায় ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

  • আপডেটের সময় : সোমবার, ৬ আগস্ট, ২০১৮

পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর ধোপাঘাটা মোড় নামক স্থানে সিএনজি অটোরিকশা ও ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহত ব্যক্তির নাম আলমগীর শেখ (৩৯)। তিনি আমিনপুর থানার টাংবাড়ী গ্রামের খোরশেদ শেখের ছেলে। আহতরা হলেন আমিনপুরের লটাখোলা গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে আব্দুল হালিম, পাবনা পুলিশ কার্যালয়ের এমএলএসএস আনোয়ার হোসেন ও সিএনজি চালক আমিনপুরের নাটিয়াবাড়ি গ্রামের রবু খার ছেলে আব্দুল মজিদ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার দাস জানান, ঘটনার সময় পাবনা থেকে আমিনপুর যাচ্ছিল যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা। পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কে সদর উপজেলার জালালপুর ধোপাঘাটা মোড়ে পৌঁছামাত্র কাশিনাথপুর থেকে পাবনাগামী একটি ট্যাংক লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হন।

খবর পেয়ে মাধবপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে পালিয়ে যান ট্যাংক লরির চালক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo