1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ফটোগ্রাফার শহিদুল আলমকে

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক শহিদুল আলমকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা  ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। শহিদুলের পরিবারের লোকজন ও সহকর্মীরা এই তথ্য জানিয়েছেন।

পাঠশালার ভাইস প্রিন্সিপাল তানভির মুরাদ তপু বলেন, ‘আজ রাত সাড়ে ১০টার দিকে শহিদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অজ্ঞাত লোক তুলে নিয়ে গেছে। আমরা এখন ধানমন্ডি থানায় এসেছি। এখনও তার কোনও খবর পাওয়া যায়নি।’

তপু আরও বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত সেই ব্যক্তিরা ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে বাসায় ঢোকে। শহিদুল আলমকে নিয়ে যাওয়ার সময় তারা বাসার সিসিটিভি ফুটেজও নিয়ে যায়।’

শহিদুল আলমের সহকর্মী সাইদিয়া গুলরুক বলেন, ‘আমরা একই বাসার তৃতীয় তলায় থাকি। শহিদুল আলম থাকেন চতুর্থ তলায়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে নিচে এসে দেখি দাড়োয়ানরা ভীত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা সেখানে সিসি ক্যামেরা ও ইন্টারকম ভাঙা দেখতে পাই। তখন দাড়োয়ানরা আমাদের জানায়, ১২-১৩টা গাড়িতে আসা ৩০-৩৫ জন লোক শহিদুল ভাইকে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এ ব্যাপারে ধানমন্ডি থানায় অভিযোগ করেছে। দাড়োয়ানদের কাছ থেকে পাওয়া একটি গাড়ির নাম্বার আমরা এজাহারে দিয়েছি।’

ধানমন্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ শহীদুল আলমকে কে বা কারা বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে বলে পরিবার থানায় এসে অভিযোগ করেছে। এ বিষয়ে জিডি দায়েরের প্রস্তুতি চলছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo