1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ফার্মগেটে হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর হামলা

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

রাজধানীর ফার্মগেটে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে একদল ব্যক্তি।

শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বেসরকারি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফার্মগেট মোড়ে যাওয়ার সময় এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল বের করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী।

তারা ফার্মগেটের আনন্দ সিনেমা হল পার হয়ে চার রাস্তার মোড়ে আসার আগেই হামলার শিকার হন।

শিক্ষার্থীরা জানান, মাথায় হেলমেট পরা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা করে। মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে মিছিলকারীরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে গেলে সেখানেও হামলা জয়। হামলাকারীরা ইউনিভার্সিটির ভবনের কাচ ভাঙচুর করেন। ১৫ মিনিট পর তারা চলে যান।

ঘটনাস্থল থেকে আমাদের স্টাফ রিপোর্টার প্রত্যক্ষদশীদের বরাতে জানান, ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়। এসময় শিক্ষার্থীরাও তাদের ধাওয়া দিলে উভয়পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এদিকে আনন্দ সিনেমা হলের সামনে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, আমি ফার্মগেট এলাকায় আছি। এখানে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এক পর্যায়ে ওসি রেগে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি বলেন, কোন শালা আপনাকে বলেছে, ফার্মগেটে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এসব ফালতু কথাবার্তা কে বলল আপনাকে? তার নাম পরিচয় দেন-এই বলে তিনি ফোন কেটে দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo