1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জিগাতলায় শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮
শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজের কয়েক হাজার শিক্ষার্থীর মিছিল। ছবি: রাফি হোসেন

ধানমন্ডির জিগাতলায় অবস্থান নেওয়া কয়েক হাজার শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গতকাল শনিবার দুপুর থেকে পাঁচ ঘণ্টা ধরে পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকদের সংঘর্ষের পর আজও এই এলাকায় মিছিল নিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা।

প্রতিবাদের অংশ হিসেবে আজ দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। গত কয়েক দিনের মতো সেখানে তারা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছে। এর ঘণ্টা খানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজের ছাত্ররা তাদের সঙ্গে যোগ দেন।

একত্রিতভাবে তারা মিছিল করে ধানমন্ডির জিগাতলার দিকে অগ্রসর হন। সীমান্ত স্কয়ারের দিকে পৌঁছতেই পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে শুরু করে। সেখান থেকে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে সায়েন্স ল্যাবের দিকে জড়ো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo