1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও ‘সুজন’ সম্পাদকের বাড়িতে হামলা

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও সুজন সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার। ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে এবং বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদারের বাড়িতে হামলা করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে বদিউল আলমের বাসায় ১০-১৫ জন যুবক এ হামলা চালায়। খবর বিবিসি বাংলার।

সুজন সম্পাদকের বাসায় নৈশভোজ শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গাড়িতে করে বেরিয়ে যাওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে।

বাংলাদেশ থেকে মার্শা বার্নিকাটের বিদায় উপলক্ষে বদিউল আলম তার বাসায় এ নৈশভোজের আয়োজন করেছিলেন। এতে আরও কিছু অতিথি অংশ নিয়েছিলেন।

বদিউল আলম বলেন, রাত ১১টার সময় রাতের খাবার খেয়ে মার্কিন রাষ্ট্রদূত বাসা থেকে বের হয়ে যখন গাড়িতে উঠছিলেন, তখন একদল লোক হামলা করে। হামলাকারীরা রাষ্ট্রদূতের গাড়ির পেছনে ধাওয়া করে ঢিল ছোড়ে।

তবে মোহাম্মদপুর থানার সঙ্গে যোগাযোগ করা হলে মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলার কোনো খবর তাদের কাছে নেই বলে জানান কর্মকর্তা।

বিবিসিকে বদিউল আলম জানান, মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি চলে যাওয়ার পর তার বাসাতে হামলা চালানো হয়। তিনি বলেন, তারা আমার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভেতরে ঢুকতে না পারায় ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভেঙেছে।

ঘটনার সময় জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯ নম্বরে যোগাযোগ করে পুলিশের সহায়তা চেয়েছিলন বদিউল আলম।

মোহাম্মদপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. রাজিব মিয়া বিবিসি বাংলাকে বলেন, ইকবাল রোডের একটি বাসায় দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়েছে- ৯৯৯ থেকে এমন একটি খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার টহল দলকে সেখানে পাঠানো হয়।

রাজিব মিয়া জানান, ঘটনার সত্যতা যাচাই করার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সিনিয়র অফিসাররা সেখানে পরিদর্শনে যান। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo