1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

একজন অপরাধীর গল্প

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

গ্রামে মাঝে মধ্যে হানা দেয় এক ডাকাত। তবে সেটা শুধু বর্ষা মৌসুমে। এ সময় ডাকাতি করতে না পারলে সেই ডাকাতের হাত-পা জ্বালাপোড়া করে।

একবার ডাকাতি করতে গিয়ে বিশাল বিপদ হয়ে যায়। ধরা পড়ে সে। অতঃপর থানা পুলিশ, তারপর জেলখানায় যায়। নাম তার ‘বর্ষা ডাহাইত’।

এটা একজন অপরাধীর গল্প। এমন বেশ কয়েকজন অদ্ভুত চরিত্রের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক। নাম ‘লাল দালান’। নাটকের প্রায় পুরো দৃশ্যই দেখানো হবে কারাগারের ভেতরে।
এটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান।

এখানে জল্লাদ হিসেবে আছেন বরদা মিঠু। রহস্যময়ী অপরাধী হিসেবে আছেন আখম হাসান। আর পাইরেসি অপরাধী হিসেবে অভিনয় করেছেন সংগীতশিল্পী কাজী শুভ। এছাড়া সাংবাদিকের ভূমিকায় আছেন শখ।

নাটকটি প্রসঙ্গে আদিবাসী মিজান বললেন. ‘গত সপ্তাহে উত্তরায় সেট ফেলে এর দৃশ্য ধারণ হয়েছে। পুরো সেট হয়েছে কারাগারের আদলে। অপরাধীদের নিয়ে হলেও এটাতে যেমন হাসি আছে তেমনি কিছু বার্তাও আছে।’

জানা যায়, এটি সাত পর্বের ধারাবাহিক। শিগগিরই প্রচার হবে বৈশাখী টিভিতে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo