1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ ঘোষণা

  • আপডেটের সময় : শনিবার, ৪ আগস্ট, ২০১৮

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক-শ্রমিকরা। আগামীকাল রবিবার (৫ আগস্ট) সকাল থেকে দূরপাল্লার কোনও বাসও চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে না বলে জানান তারা। আন্তঃজেলা বাস মালিক সমিতির জেনারেল সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সব ধরনের যানবাহন না চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবে না। এ কারণে আগামীকাল রবিবার থেকে চট্টগ্রামের সব রুটে যানবাহন চলাচল বন্ধ থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই ধর্মঘট চলমান থাকবে।’

চালক-শ্রমিকদের নিরাপত্তায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ মুসাও। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগামীকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখবো। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যাবে না।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo