1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি না চালাতে বিআরটি’র হুঁশিয়ারি

  • আপডেটের সময় : শনিবার, ৪ আগস্ট, ২০১৮

ফিটনেসবিহীন মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স কিংবা কাগজপত্র না নিয়ে মোটরযান না চালাতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কেউ এই নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) নুর মোহাম্মদ মজুমদার (যুগ্মসচিব) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়কপথে দুর্ঘটনা এড়াতে ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ফিটনেসবিহীন মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি না চালানোর জন্য বিভিন্ন জাতীয় দৈনিকে বিআরটিএ কর্তৃপক্ষ অনেকবার বিজ্ঞপ্তি দিয়েছে। তারপরও ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত বিভিন্ন মোটরযানের কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করে অনেকে গাড়ি চালাচ্ছেন, যা বেআইনি। তাই জরুরিভিত্তিতে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য অনুরোধ করা হলো।

সড়কপথে এসব গাড়ি নিয়ে চলাচল করলে সংশ্লিষ্ট মোটরযান রেজিস্ট্রেশন, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে আরও বলা হয়, কিছু যানবাহনের মালিক ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স যাচাই না করে নিয়োগ দিচ্ছেন, যার ফলে সড়কপথে দুর্ঘটনাসহ নানা অপ্রীতিকর ও বেআইনি কর্মকাণ্ড হচ্ছে।’

উল্লেখ, বিআরটি’র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকা মহানগরী ও এর আশেপাশে ফিটনেসবিহীন মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোসহ মোটরযান অধ্যাদেশের অধীনে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এছাড়া ৬৪টি জেলার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এ সংক্রান্ত নিয়মিত অভিযানও পরিচালনা করা হচ্ছে। সড়কপথে শৃঙ্খলা ও নিরাপত্ত নিশ্চিত করতে এবং জেল জরিমানা এড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে গাড়ির কাগজপত্র (ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও অন্যান্য কাগজপত্র) হালনাগাদ করে সড়কপথে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হলো। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo