1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে দুই নিহত, একজন গুরুতর আহত

  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

যশোরের শার্শায় একটি মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং আরও একজন গুরতর আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকাল ছয়টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড়ে রুদ্রপুর-গোগা সড়কের রফিকুলের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রুদ্রপুরের দিকে যাচ্ছিল এক মোটরসাইকেলে থাকা তিন আরোহী। তখন বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক্টর (টলি) এসে সামনে থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয় এবং অপর আরোহী রক্তক্ষরণ ও গুরতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন — যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের জমাত আলীর সন্তান উষা (৩০)। আহত আরোহীর নাম-পরিচয় সময়মতো জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে সকাল ৮টা ৪০ মিনিটে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ও সংঘর্ষের কারণ তদন্ত করা হচ্ছে এবং ঘাতক ট্রাক্টর ও তার চালককে শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা বলেন, দুর্ঘটনাস্থলটি সকালবেলার যানজট ও দ্রুতগতির যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ। পুলিশ ও প্রশাসনের কাছে তারা দুর্ঘটনা কমাতে সড়ক নিরাপত্তা জোরদার করার অনুরোধ করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo