1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আরও কমল স্বর্ণের দাম: ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমে ২২ ক্যারেট ২ লাখ ১৯,৮০৮ টাকা

  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

একদিনের ব্যবধানে আবারো স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২,১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়ে নতুন দাম ঘোষণা করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়ালো ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) মূল্য কমায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি দাম পড়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা (সব দাম ভ্যাটসহ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানেই এই দাম কার্যকর থাকবে। অলঙ্কারের ডিজাইনের ওপর মজুরি প্রযোজ্য হবে; বিক্রয়মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

গতকাল সকালেও বাজুস দাম সমন্বয় করেছিল; সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ওই ঘোষণা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম মোট ৯১ বার সমন্বয় করা হয়েছে—যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৪ দফায়, কমানো হয়েছে ৪৬ দফায় এবং ১ দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের দাম কমার পরও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে রুপার বিক্রি মূল্য (প্রতি ভরি) ২২ ক্যারেটে ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতিতে ২ হাজার ৮৫৮ টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo