1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
মতিঝিলে শুটার বাপ্পিসহ পাঁচজন গ্রেপ্তার, উদ্ধার তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০টি বিশেষ সুবিধা মতিঝিলে শুটার বাপ্পিসহ ৫ গ্রেপ্তার, উদ্ধার তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ৩১ দফা ও ‘জুলাই সনদ’ একযোগে বাস্তবায়ন করা হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী চীনের প্রযুক্তি-সহায়তায় বাংলাদেশ দ্রুত এগোবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মতিঝিলে ‘শুটার’ বাপ্পিসহ ৫ জন গ্রেপ্তার, উদ্ধার ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র পীরগাছায় ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেন দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক তানিম রেজা বাপ্পি গ্রেফতার উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা পীরগাছায় ১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

৩১ দফা ও ‘জুলাই সনদ’ একযোগে বাস্তবায়ন করা হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী

  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, বিএনপি সরকার তাদের নির্বাচনি ইশতেহার ৩১ দফা এবং ‘জুলাই সনদ’ একসঙ্গে বাস্তবায়ন করছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

সালেহ শিবলী বলেন, ফ্যাসিস্ট শাসনামলে অনেক ক্ষেত্রেই অবনতি হয়েছে। সামাজিক ও নৈতিক মূল্যবোধের ক্ষতির ফলে দেশের অনেক অর্জন ম্লান হয়ে গেছে। এ অবনতি কাটিয়ে ওঠার জন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান।

সরকার যে কাজগুলো করছে, সেগুলো জনগণের সামনে তুলে ধরতে চান তিনি। এ লক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তাদের ক্ষমতায়ন করার উদ্যোগও নেওয়া হচ্ছে, যাতে এসব কর্মসূচি দ্রুত ও সুচারুভাবে মাঠে পৌঁছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo