1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
পীরগাছায় ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেন দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক তানিম রেজা বাপ্পি গ্রেফতার উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা পীরগাছায় ১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু ৩ প্রতিষ্ঠানের তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিলো বিএফএসএ অনলাইন জুয়ায় দিনে কোটি টাকার লেনদেন, বিলাসবহুল জীবনযাপন করতেন চক্রের নেতা জিয়াউর রহমান হত্যায় মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর গ্রেফতার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ১২ লাখ ১৬ হাজার ৮০৫ জন ক্ষতিগ্রস্ত জিয়াউর রহমান হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর গ্রেপ্তার পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ২ নিহত; শিশুর মরদেহ নিয়ে ফিরছিলেন স্বজনরা

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

যশোরের শার্শা উপজেলায় আট বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে নুরুল হক নুরু (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নুরু উপজেলার ডিহি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল হকের ছেলে।

ভুক্তভোগী শিশুটির বাবা-মা উভয়েই বাক ও শারীরিক প্রতিবন্ধী। পুলিশ ও মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই সন্ধ্যায় নুরু শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে নুরু পালিয়ে যায় এবং পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করেন।

শিশুটির চাচি রুপা খাতুন ওই দিন (১৭ জুলাই) দুপুরে শার্শা থানায় একটি মামলা করেন। মামলাটি দায়েরের দুই ঘণ্টার মধ্যে শার্শা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শার্শা থানা পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার থেকে নুরুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo