1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শাড়ি প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালত সমন জারি করেছেন। আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানিতে তাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর কক্ষে ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

মামলায় বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে পরে সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ করা হয়।

তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

বাদীপক্ষ বলেন, আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পেয়ে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তাই মামলাটি এখন আদালতেই নিষ্পত্তি হবে।

তানজিন তিশার বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, তানজিন তিশা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ নামের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। সিনেমাটি এখনও মুক্তি পায়নি, এবং মামলাটি নতুন করে তার সম্পর্কে আলোচনায় এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo