1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারীদের তাড়া করে বিজিবির গুলিবর্ষণ, কেউ আহত হননি

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহলদলের ওপর হামলার শিকার সন্দেহে দুই ভারতীয় চোরাকারবারীর দিকে গুলি ছুড়েছে বিজিবি। রোববার (১২ জুলাই) ভোর সাড়ে চারটায় মেইন পিলার-১৩ থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপির একটি নিয়মিত রাত্রিকালীন টহল দল সীমান্তে নিয়মিত নজরদারি করার সময় চারাবাড়ি নামক স্থানে কিছু নারাচড়া এবং কথাবার্তার শব্দ শুনে সতর্ক হয়। এগিয়ে যাচ্ছিলে টহলদল দুইজন অজ্ঞাতনামা ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে।

টহলদল তাদের বিরুদ্ধে একাধিকবার থামতে, পরিচয় দেখাতে ও আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেও তারা তা মানেনি এবং ভারতের দিকে পালানোর চেষ্টা করে। নিরাপত্তার স্বার্থে ও গতিরোধে বিজিবি সদস্যরা এক রাউন্ড গুলি ছুড়ে। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড় পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনার সময় কাউকে আহত করা যায়নি, বলেছে বিজিবি।

ঘটনাস্থল ও আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা যায়নি। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং টহল জোরদার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo