1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
হামে শিশুর মৃত্যু: ইউনূস, নূরজাহানসহ চারজনকে আসামি করার আবেদন খারিজ বাংলাদেশের বন্যায় নিহত-আহতদের নিয়ে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত ৪০ বছর বয়সী মা হাতির মৃত্যু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনাকে এখনই দেশে ফেরার আহ্বান—আসিফ নজরুল চট্টগ্রাম অঞ্চলে ছয় দিনে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জন নিহত বন্যার প্রেক্ষাপটে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন — এখনই দেশে ফিরুন: অধ্যাপক ড. আসিফ নজরুল হাটহাজারীতে পুলিশের ‘সোর্স’ বলে জানানো দর্জিকে গুলি করে কুপিয়ে হত্যা চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

শাড়ি প্রতারণায় তানজিন তিশাকে সমন

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালত সমন জারি করেছেন। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট, সেই দিন তাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

বাদীর অভিযোগ অনুযায়ী অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে তানজিন তিশা প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। ফলে বাদী অভিযোগ করেন, তিশা প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন।

তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে আগেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

বাদী জানান, আইনি নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো সাড়া মেলেনি, তাই ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ ঘটনাটির তদন্ত করে প্রতিবেদন দেন। সেই প্রতিবেদন তুলে আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।

বাদিপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তাই বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে।

তানজিন তিশার বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, তানজিন তিশা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন; সিনেমাটি এখনও মুক্তি পায়নি। এই মামলাটিও তার নামকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo