1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আইরিন খান হলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (৮ জুলাই) প্রজ্ঞাপনে জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইরিন খান এ পদে অধিষ্ঠিত থাকাকালীন প্রতিমন্ত্রীর সমমানের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

আন্তর্জাতিকভাবে সুপরিচিত আইরিন খান দীর্ঘদিন ধরে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে আসছেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংস্থাটির নেতৃত্বে তিনি ছিলেন প্রথম নারী।

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন (আইডিএলও)-এর প্রধান হিসেবে কাজ করেছেন। ২০২০ সালের ১ আগস্ট থেকে তিনি জাতিসংঘে মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন; এই পদটি ১৯৯৩ সালে চালু হওয়ার পর থেকে তিনি প্রথম নারী হিসেবে এটিতে দায়িত্বে এসেছেন।

নিয়োগ সংক্রান্ত এ সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে—তা প্রজ্ঞাপনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo