1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে প্রস্তুতি সভা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় ‘‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’’ পালন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল।

সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে থাকা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সরকারি কর্মসূচি শুরু হবে। সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।

দিবসটিকে সচেতনতা ও স্মরণীয় করে তুলতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘‘জুলাই গণঅভ্যুত্থান’’ বিষয়ক নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীর স্থান হিসেবে গৃহীত হয়েছে—শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, জিরোপয়েন্ট, কুয়েট সংলগ্ন এলাকা, রূপসা মোড় ও নতুন সড়কসমূহ।

দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হবে। শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক সময়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা আয়োজনের কথাও সভায় সিদ্ধান্ত হয়।

আরও জানানো হয়, সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নিহত শহিদদের পরিবারের সদস্য, আহত öğrencী, সাধারণ মানুষ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রসস্ততি সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাইযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা এবং দায়িত্ব-বণ্টন চূড়ান্ত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo