1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

হামাস গাজার প্রশাসনিক কমিটি বিলুপ্ত ঘোষণা, দায়িত্ব নেবে টেকনোক্র্যাট জাতীয় কমিটি

  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজার শাসন পরিচালনার জন্য গঠিত প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গাজার দৈনন্দিন শাসন পরিবর্তনের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হচ্ছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি বিলুপ্ত করার পর গাজা পরিচালনার দায়িত্ব গ্রহণের জন্য একটি টেকনোক্র্যাট ভিত্তিক বেসামরিক জাতীয় কমিটি প্রতিষ্ঠার পথ সুগম হবে। হামাসের কর্মকর্তারা জানান, ‘‘প্রায় দুই দশক ধরে গাজার শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছে। এর ফলে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির বেসামরিক শাসন বাস্তবায়ন সম্ভব হবে।’’

হামাস ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই এ অঞ্চল শাসন করে আসছিল। গত বছরের অক্টোবরে হামাস ও ইস্রায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর থেকেও গোষ্ঠী বারবার বলেছে তারা দৈনন্দিন শাসন থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে তাদের নিরস্ত্রীকরণ (ডিসআর্মমেন্ট) সংক্রান্ত জটিলতা এখনও মীমাংসিত হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং একই সঙ্গে কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে; তিনি গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত গাজা পরিচালনার কাজ দেখবেন।

হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবারের পরে তারা একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে, তবে তাতে বিস্তারিত কিছু বলা হয়নি। আরেক হামাস কর্মকর্তা জানান, সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এই সিদ্ধান্ত ফিলিস্তিনের অন্যান্য উপদলগুলোর কাছে জানায়; ওই উপদলগুলো সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এটিকে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির একটি বড় ও আন্তরিক পদক্ষেপ হিসেবে দেখেছে।

কমিটি বিলুপ্তির ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পথ উন্মুক্ত হলো।

সূত্র: এএফপি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo