1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় জাহের আলভীর জামিন নামঞ্জুর কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯ জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, একজন খালাস কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা বৃদ্ধি—রাতভর উদ্ধার অভিযান চলছে অ্যাটর্নি জেনারেলকে হুমকি: চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে সই করানোর অভিযোগে লিটু আটক অণ্ডকোষ চাপিয়ে চেক-স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগে লিটু আটক আগামী এক সপ্তাহে ভারী বৃষ্টি, ৫ জেলায় বন্যার সতর্কতা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ: সাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত

নড়াইলে পাথরবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রী নিহত

  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় পাথরবোঝাই এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতঘরে ঢুকে অষ্টম শ্রেণির শামীমা আক্তার সেতু (১৪) নিহত হয়েছেন। ঘটনার সময় আহত হয়েছেন তার ছোট বোন মিতু আক্তার (১২)। দুর্ঘটনাটি রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার নলদী গ্রামে ঘটে।

নিহত শামীমা ও আহত মিতু কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার কন্যা এবং তারা স্থানীয় বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুই বোন রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বসতঘরে ঢুকে পড়ে এবং ট্রাকে থাকা পাথর তাদের ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। মিতুকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজিত কুমার রায় দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo