অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ করা হয়েছে।
শোকজের আওতায় থাকা চারজন হলেন মোঃ জহিরুল ইসলাম (সুমন), মোঃ রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা ও মোঃ আশিকুজ্জামান (নজরুল)।
রোববার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, ওই চারজন আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেলের অফিস কক্ষে তিনি কর্মরত অবস্থায় থাকার সময় বিচারপ্রার্থী ও অফিসের অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসামঞ্জস্যপূর্ণ আচরণ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, তারা কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটবে বলে হুমকি দেন। ঘটনাটি অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।
শোকজ নোটিশে ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছে যে, তাদের এই আচরণ গুরুতর অসদাচরণ ও সরকারি কাজকর্মে বিঘœ সৃষ্টির সমতুল্য—এবং এ বিষয়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা প্রমাণসহ তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে হবে।