খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশের পরিবেশ আজ গভীর ঝুঁকির মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে সারাদেশে বৃক্ষরোপণ ও ব্যাপক সবুজায়ন ছাড়া আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
শনিবার বিকেলে সিটি এল কলেজ, খুলনার চত্বরে বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান এসব কথা বলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. আবদুল্লাহ বাচ্চু, এড. আকরাম হোসেন, অধ্যক্ষ এম. এ. আওয়াল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ এবং কেডিএ’র প্রকৌশলী মোঃ সাবিরুল ইসলাম।
বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ, সরদার আবু তাহের, এড. শামীমা সুলতানা শিলু, কবি সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, ইঞ্জিঃ নাজমুল হুদা, মোল্লা মারুফ রশিদ, শেখ মঞ্জুর হাসান অপু, শেখ ওমর ফারুক কচি, মল্লিক আবুল কালাম আজাদ, মীর কাউসার মিজু, রহুল আমিন মিঠু, নাজমুল তারেক তুষার, জি এম ফারুক প্রমুখ।
বৃক্ষরোপণের পূর্বে কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনার নেতৃত্বে একটি জনসচেতনতা র্যালি বের করা হয়, যাতে সাধারণ মানুষকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। আয়োজকরা বলেন, এই কর্মসূচির মাধ্যমে শহরের সবুজায়ন বাড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।