1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পেনশন সেবায় সুখবর: অনলাইন ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম চালু

  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

সরকার পেনশন সেবা দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে অনলাইন পেনশন ট্র্যাকিং এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালুর সিদ্ধান্ত নিয়েছে। এটি চালু হলে পেনশন সংক্রান্ত আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং আবেদন কোন পর্যায়ে রয়েছে—সবকিছু অনলাইনে করা যাবে, ফলে সময় সাশ্রয় হবে এবং অনাবশ্যক অফিস যাতায়াত ও হয়রানি কমবে।

মঙ্গলবার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন প্রাপ্তিতে দীর্ঘ অপেক্ষা, জটিল প্রক্রিয়া ও সীমাহীন কাগজপত্রের সমস্যায় পড়েন; ওপিটিএমএস চালু হলে তারা ডিজিটাল মাধ্যমে আবেদন করে অগ্রগতি সহজেই নজর রাখতে পারবেন এবং দ্রুত পেনশন পেতে পারবেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, অনলাইনে সেবা নিলে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ কমে আসবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থায় কর্মচারীরা অবসরোত্তর ছুটিতে যাওয়ার প্রায় ১১ মাস আগে এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। এরপর তারা একই প্ল্যাটফর্মে আবেদন জমা দিতে, কাগজপত্র আপলোড করতে এবং আবেদন কোন পর্যায়ে আছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। কল্যাণ কর্মকর্তা ও মঞ্জুরীকারী কর্তৃপক্ষও ওই প্ল্যাটফর্মেই ফাইল প্রক্রিয়া করবেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক থেকে এস. এম. রেজভী। সরকারের আশা, ওপিটিএমএস সম্পূর্ণ কার্যকর হলে পেনশন প্রক্রিয়া দ্রুততর ও নাগরিকবান্ধব হয়ে উঠবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo