1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
শাহবাগে ভবন থেকে খুলনার নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামে সেপটিক ট্যাংকে গ্যাসে দুই ঘটনায় চারজনের মৃত্যু এক টাকার দুর্নীতির প্রমাণ মিললেই সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ চীন প্রস্তাব দিলো বাংলাদেশ–মিয়ানমার–চীন ইকোনমিক করিডোর, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহ লক্ষ্মীপুরে কুপিয়ে জখম কিশোরীরও মৃত্যু, নিহত বেড়ে পাঁচ সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফুল, বাবর ও জি কে গউছসহ ৯ জন খালাস; এককে মৃত্যুদণ্ড দুদকে তলব: বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা সুরঞ্জিতকে হত্যাচেষ্টা মামলায় আরিফুল, বাবর ও জি কে গউছসহ ৯ জন বেকসুর খালাস

শাহবাগে ভবন থেকে খুলনার নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবন থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট চিকিৎসক ডা. ফারা ফেরদৌসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে ভবনটির ১৪ তলার একটি কক্ষ থেকে তাঁর দেহ পাওয়া যায়।

ডা. ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা; তিনি আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের কন্যা। পরিবার ও পরিচিত সূত্রে জানা গেছে, তিনি অবিবাহিত ছিলেন এবং ভবনের ১৪ তলার 8/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে একা থাকতেন।

ডা. ফারা ২০১৯ সালে ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন এবং পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে রেসিডেন্ট চিকিৎসকের প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ছিলেন। এর আগে ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।

পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা গেছে, এখনও ঠিক কবে এবং কী কারণে তার মৃত্যু ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি; প্রাথমিকভাবে অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo