1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শ্রমিকদের দুর্ভোগ কমাতে মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুইটি ফেরি চালু

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মোংলা বন্দর ও ইপিজেডে কর্মরত শ্রমিক-কর্মচারীদের যাতায়াতের সমস্যা কমাতে জনস্বার্থে মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ফেরির চলাচল নির্বিঘ্ন রাখতে নদী খনন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে। পাশাপাশি মোংলা পৌরসভার প্রাণ ঠাকুরানী খাল পরিচ্ছন্ন করা হয়েছে; খালের ঠিকানা নির্ধারণের পর আরও বিস্তৃত খনন কাজ করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম মোংলা ফেরিঘাট ও ঠাকুরানী খাল পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, নদীর নিয়মিত খনন, খাল পরিষ্কার ও ফেরি সার্ভিস সুসংহত হলে জীববৈচিত্র্য রক্ষা হবে, শহরের সৌন্দর্য বাড়বে এবং জলাবদ্ধতা কমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ানোর আশঙ্কাও হ্রাস পাবে।

উপজেলা প্রশাসন জানায়, বিদেশে উজবেকিস্তান (সমরখন্দ) ও জার্মানির বনসংরক্ষণ সফর শেষে দেশে ফিরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম তার নির্বাচনী এলাকা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে মনোনিবেশ করেছেন। দেশের মধ্যে ফেরার পর শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় তিনি মোংলার গুরুত্বপূর্ণ ফেরিঘাট এবং ঠাকুরানী খাল পরিদর্শন করেন।

পরিদর্শনে প্রতিমন্ত্রী ফেরিঘাটে সার্বিক অবকাঠামো ও যাত্রী পারাপারে যে অসুবিধা ছিল সেগুলো দেখে বলেন, ‘‘আগে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে একটি ফেরিই চলতো, ফলে শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছিল। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এখন নতুন একটি ফেরি সংযোজিত হয়েছে, ফলে এখন থেকে দিনে-রাতে দুইটি ফেরি সেবা চালু থাকবে।’’ তিনি আরও যোগ করেন, মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করা হবে যাতে ফেরি চলাচল বিঘ্নিত না হয়।

ঠাকুরানী খাল সংরক্ষণ সম্পর্কেও প্রতিমন্ত্রী জানান, খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করার কাজ শেষ হয়েছে। এখন খালের সঠিক স্থলে পরিমাপ ও যাচাই-বাছাই করে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খননের কাজ করা হবে। এতে স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং শহরের সৌন্দর্য আরও বাড়বে।

স্থানীয়রা মনে করেন, খাল ও নালা পরিষ্কার রাখলে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ জলবায়ব্যবস্থার সমস্যা অনেকাংশেই কমে আসবে এবং নগরবাসীর জীবনমান উন্নত হবে।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগের প্রতিনিধি, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন, পেশাজীবী ও শ্রমিক-কর্মচারীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশ দেন এবং স্থানীয়দের সার্বিক কল্যাণে আরও তৎপরতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo