1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সংখ্যালঘু ও ক্ষুদ্রগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে: স্থানীয় সরকার মন্ত্রী জুলাই আন্দোলন সংক্রান্ত হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে ফের গ্রেপ্তার দেখানো হলো গভর্নরের আহ্বান: সরকারি ফি-চার্জ আদায়ে বাংলা কিউআর ব্যবহার করুন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষামন্ত্রী মিলন কাল খুলনায়—এইচএসসি প্রস্তুতি সভায় যোগ দেবেন

  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এক দিনের সরকারি সফরে আগামীকাল ২৫ জুন, বৃহস্পতিবার খুলনায় উপস্থিত থাকবেন।

সফরসূচি অনুযায়ী তিনি বিকাল ৩টায় খুলনা বিভাগের কমিশনারের অডিটোরিয়ামে অনুষ্ঠেয় এক মতবিনিময় সভায় যোগ দেবেন। সভায় অংশ নিবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (যশোর ও খুলনা), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা। আলোচনা হবে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনা ও কেন্দ্রগত প্রস্তুতি বিষয়ে।

এদিন সন্ধ্যায় সব কর্মসূচি শেষ করে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo