1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দুর্যোগ রোধে বৃক্ষরোপণই একমাত্র সমাধান: খুলনায় ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। বন্যা, ঝড়-ঝঞ্ঝা ও তাপপ্রবাহসহ এসব দুর্যোগ মোকাবেলায় এই অঞ্চলে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ছাড়া কোনো বিকল্প নেই—এটাই জানালেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধানমন্ত্রী ‘সবুজ শহর, সবুজ দেশ’ গঠনের নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন মহানগরে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে।

সোমবার সকালে আহসান উল্লাহ কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, সড়কের উভয় পাশে, মিড-আইল্যান্ড, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানে এবং যেখানে অব্যবহৃত জমি আছে সেগুলোতে পর্যায়ক্রমে গাছ লাগানো হবে। তিনি বলেন, শুধু শহর নয়, আশপাশের প্রত্যন্ত অঞ্চলগুলোকেও সবুজায়ন করতে হবে—এর ফলে নদী ভাঙন নিয়ন্ত্রণ, ছায়া ও তাপমাত্রা সমন্বয়সহ বহু সুবিধা মিলবে।

সরকারি উদ্যোগ বাস্তবায়নে সামাজিক সংগঠন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। প্রশাসক সংগঠনটি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ময়ূর নদীর দুপাড়ে তাল গাছ লাগানোর পরিকল্পনা গ্রহন করা হয়েছে। তিনি সকল প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, সামাজিক সংগঠন ও জনসাধারণকে অংশগ্রহণ করে বৃক্ষরোপণকে এক সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, আহসান উল্লাহ কলেজের অধ্যক্ষ এস এম আব্দুস সালাম, কেসিসি’র ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ নাসির উদ্দিন ও সমাজসেবক মোঃ আসাদুজ্জামান মুরাদ। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শেরে বাংলা রোডস্থ সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের উদ্দেশ্যে ভ্যান গাড়ি ও ব্যবসায়ী পণ্য বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তরের ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় চারজনকে ভ্যান ও ব্যবসায়িক সামগ্রী দেওয়া হয়।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসক বলেন, এসব সহায়তা সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও আত্মনির্ভরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতরা ছোটখাটো ব্যবসার মাধ্যমে সম্মানজনক জীবিকা অর্জন করতে পারবে। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপ-পরিচালক কানিজ মোস্তফা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সমাজসেবক মোঃ আসাদুজ্জামান মুরাদ, সহ-সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, বেসরকারি প্রতিষ্ঠান মাসাস’র নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, সিয়াম-এর নির্বাহী পরিচালক এড. মাসুম বিল্লাহ, রূপসা’র নির্বাহী পরিচালক হির্ম্ময় মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আয়োজকরা মনে করান—বৃক্ষরোপণ শুধু গাছ লাগানো নয়, তা শহর এবং মানুষের নিরাপত্তা ও কল্যাণের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ। সবাই যদি অংশগ্রহণ করে তাহলে খুলনাকে দুর্যোগ-সক্ষম, সবুজ ও বাসযোগ্য করা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo