1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে চামারখালী খালের বাঁধ অপসারণ

  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

রামপালে সরকারি খালের আরও একটি বাঁধ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে অপসারণ করা হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১১টায় রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী স্থানীয়দের সঙ্গে নিয়ে চামারখালী খালের অবৈধ বাঁধ ভেঙে দেন।

জানা যায়, উপজেলার সিঙড়বুনিয়া গ্রামের অহিদ আকুঞ্জী তার দোসর মোতাহার আলীর সহায়তায় প্রায় তিন মাস আগে প্রবহমান চামারখালী খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করেন এবং সেখানে মাছ চাষ শুরু করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে গ্রামবাসীর পক্ষে বিএনপি নেতা মো. মহিদুল ইসলাম লিখিতভাবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ध्यान আকর্ষণ করেন।

প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল উপজেলা প্রশাসনকে নির্দেশ দিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী পুলিশ ফোর্স ও গ্রামবাসীর সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে বাঁধটি অপসারণ করেন।

অভিযুক্ত কর্মকর্তা জানান, রামপালে সরকারি রেকর্ডভুক্ত প্রবহমান খালে কেউ বাঁধ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায়, এবং খাল ও নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বিষয়ে সরকার বদ্ধপরিকর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo