1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দুই দফা কমানোর পরে স্বর্ণের দামে বড় লাফ

  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

টানা দুই দফা দাম কমানোর পরে আবারো দেশের বাজারে স্বর্ণের দাম বেড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪,৪৩২ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের ভ্যাটসহ দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এই নতুন দাম সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস সোমবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই মূল্যই কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি প্রযোজ্য থাকবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত হওয়ার কারণে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটসংক্রান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী বাজারে ভ্যাটসহ প্রতিটি ভরিতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,৩০,৭৭২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২,২০,৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৯,২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৪,৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০ জুন সকালে বাজুস একসময় স্বর্ণের দাম পুনরায় সমন্বয় করে; সেদিন প্রতি ভরিতে ২,২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২,২৬,৩৪০ টাকায়। সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২,১৬,১৯২ টাকা, ১৮ ক্যারেট ১,৮৫,৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ছিল ১,৫১,৬৯০ টাকা। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়ে ছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশীয় বাজারে স্বর্ণের দাম মোট ৭৯ বার সমন্বয় করা হয়েছে; যেখানে দাম ৪০ দফায় বাড়ানো হয়েছে, ৩৮ দফায় কমানো হয়েছে এবং ১ দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে গত বছর (২০২৫) দেশে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; সেগুলোর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে রুপার অলঙ্কার বিক্রি হচ্ছে— ২২ ক্যারেটের এক ভরি ৫,২৪৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৫,০১৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৪,২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩,২০৮ টাকায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo