1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

রাজধানীর ধানমণ্ডিতে শুক্রবার (১৯ জুন) ভোরে একটি ১০ তলা ভবনের বারান্দা থেকে পড়ে আট বছর বয়সী গৃহকর্মী রিফা মারা গেছে।

ঘটনার পর ভবনের নিরাপত্তা রক্ষীরা তাকে উদ্ধার করে রাজধানীর নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, রিফা মাস দুয়েক আগে একটি এজেন্সির মাধ্যমে ওই ফ্ল্যাটে কাজ করতে আসে।

প্রতিবেশীরা অভিযোগ করেছেন যে অভিযুক্ত ফ্ল্যাট মালিক আগে থেকেই গৃহকর্মীদের নির্যাতন করে এসেছেন। তাদের কথায়, ওই ফ্ল্যাটে কেউ বেশিক্ষণ কাজ করতে পারে না—এমন ঘটনা আগেও ঘটে এসেছে।

ধানমণ্ডি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনার বিষয়ে ক্যামেরার সামনে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। পুলিশ বলেছে, এখনো পর্যন্ত কোন মামলা হয়নি; সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশের করা তদন্ত ও সিসিটিভি বিশ্লেষণের পরই রিফার মৃত্যুর প্রকৃত কারণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানান তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo