1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বাইকে দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেতা জোভান

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জোভান সম্প্রতি একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে স্টিয়ারিং হারিয়ে পড়ার মতো একটা ঘটনা ঘটেছিল।

বৃহস্পতিবার (১৮ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে জোভান লিখেছেন, আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি। তবে সেই এক মুহূর্তের অসাবধানতা তাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষায় অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, আমরা প্রায়ই ভাবি ‘আরেকটু স্পিডে গেলে কী হবে?’ বা ‘আমি তো ঠিক ঠিকই চালাই’, কিন্তু দুর্ঘটনা কখন, কোথায় বা কার সঙ্গে ঘটবে—কারো জানা নেই। কয়েক সেকেন্ডের ভুলে জীবন বদলে যেতে পারে।

জোভান নিজের পোস্টে সবাইকে সতর্ক করে বলেছেন, বাইক চালানোর সময় হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলা জরুরি। তিনি মনে করিয়ে দিয়েছেন, আপনার জন্য সবার আগে অপেক্ষা করে আছে আপনার পরিবার ও প্রিয়জনেরা। ‘‘গন্তব্যে একটু দেরি হওয়া ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ’’—এমনটাই তার বার্তা।

অনুরোধ করেছেন, নিজের ও অন্যের নিরাপত্তার জন্য নিয়ম মেনে চলুন এবং প্রয়োজনীয় সাবধানতা গ্রহণ করুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo