1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: ৮০% পদ নারীদের জন্য সংরক্ষিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সরকার দেশব্যাপী মানসম্পন্ন ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু করেছে। এই বিজ্ঞাপন ও নিয়োগে নারীর ক্ষমতায়ন ও সেবার গুণগত মান বাড়াতে ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিক্য দেয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, স্বাস্থ্যসেবা পরিবেশকে আরও মানবমুখী ও সমতাভিত্তিক করতে নিয়োগ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।

অর্থমন্ত্রী আরও জানান যে, দীর্ঘদিন শূন্য থাকা পদগুলো পূরণের লক্ষ্যে দ্রুত ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট কিছুটা লাঘব হবে এবং রোগীদের সেবা দ্রুত ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার সুযোগ বাড়িয়ে আন্তর্জাতিক মানের দক্ষ জনবল গড়ে তোলা হবে—যা স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদি মানোন্নয়নে সহায়ক হবে।

এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো প্রত্যন্ত ও দরিদ্র অঞ্চলে রোগীভিত্তিক সেবা নিশ্চিত করা, নারীর কর্মসংস্থান বাড়ানো এবং সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo