1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
একনেকে অনুমোদন: ১০ প্রকল্পে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত থাকবে: অর্থমন্ত্রীর ঘোষণা নোয়াখালীতে সিএনজি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবকে অবিরাম গুলি, গুরুতর আহত একনেকে অনুমোদন: ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকার ১০টি প্রকল্প সারাদেশে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস তনু হত্যা মামলায় সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ ২০২৭ সালের হজ: আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা সারাদেশে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা পুলিশকে আরও উৎসাহিত ও ক্ষমতায়িত করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী সারাদেশে বজ্র-বিদ্যুৎ ও ভারী বৃষ্টির পূর্বাভাস

এক ডলারের বিনিময় হার প্রায় ১২২–১২৩ টাকা: অর্থমন্ত্রী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের নীতিগত উদ্যোগের ফলে বৈদেশিক লেনদেনে ধীরে ধীরে স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে এবং এক মার্কিন ডলারের বিনিময় হার বর্তমানে প্রায় ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ (বীর বিক্রম)।

প্রশ্নে আবুল কালাম জানতে চেয়েছিলেন যে, আমদানি নিয়ন্ত্রণের নানা উদ্যোগ নেওয়ার পরও ডলারের অবস্থা আগের মতোই কেন টেকসই হয়নি এবং বৈদেশিক লেনদেনের ঘাটতি বাড়ছে কি না; সেই সঙ্গে ঘাটতি কমাতে আমদানির ওপর বাঁধা ছাড়া সরকারের আরও কী পদক্ষেপ আছে, তা জানতে চেয়েছেন তিনি।

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘‘এটি সম্পূর্ণভাবে সঠিক নয়। মুদ্রাবাজারে চাপ থাকলেও সাম্প্রতিক নীতিগত উদ্যোগের কারণে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসছে।’’ তিনি জানান, আমদানি ব্যবস্থাপনা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় বাড়ানো এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থায়ন নিয়ে আলোচনা এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অর্থমন্ত্রী আরও বলেন, আমদানি নিয়ন্ত্রণই সরকারের একমাত্র কৌশল নয়। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়ানো, রপ্তানির বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, স্বল্পসুদী ও দীর্ঘমেয়াদি বৈদেশিক অর্থায়ন সংগ্রহ, মুনাফা ও মূলধনের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করা এবং বিনিময় হারকে আরও বাজারভিত্তিক ও পূর্বানুমানযোগ্য করার ওপর সরকার গুরুত্ব আরোপ করেছে।

তিনি জোর দিয়ে বলেন, অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করলেও উৎপাদন, কৃষি, জ্বালানি, শিল্প ও রপ্তানির জন্য দরকারি আমদানি যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও সরকার সতর্ক। সরকারের লক্ষ্য হচ্ছে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো, রিজার্ভ শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য টেকসইভাবে পুনরুদ্ধার করা।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় আছে এবং সেই ধারায় বিনিময় হার এখন ১২২ থেকে ১২৩ টাকার মধ্যেই অবস্থান করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo