1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
মগবাজারে সাংবাদিকদের সঙ্গে বিবাদ: আদ্-দ্বীনের দুই কর্মী সাময়িকভাবে অব্যাহতি শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান দিলেন ডেপুটি স্পিকার বর্ষার আমেজ জোরালো: সক্রিয় মৌসুমি বায়ু কক্সবাজার পর্যন্ত, বৃষ্টি বাড়ছে শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন নো-ম্যান্স ল্যান্ডে, খাবার-আশ্রয়ের অভাবে ভোগান্তি প্রধানমন্ত্রীর নির্দেশে ফ্রিল্যান্সিং আয় থেকে উৎসে কর বাতিল, কাটা টাকা ফেরত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শূন্যরেখায় আটকা ২৮ জন, বিজিবি ঠেকাল নয়াদিল্লির হোটেল আগুনে কুমিল্লার নুরুল আমিন সোহাগের মৃত্যু, বোন-ভগ্নিপতি আশঙ্কাজনক দুই দায়িত্ব একসঙ্গে পালনে কোনও জটিলতা নেই: খলিলুর রহমান প্রধানমন্ত্রীর নির্দেশে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন

সাভারে হেনস্তার অভিযোগ করেছেন নায়লা নাঈম

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

ঢাকার সাভারে বাজার করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। তিনি ঘটনাটি বর্ণনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

নায়লা লিখেছেন, তিনি এবং তার আম্মু সাভারের একটি লোকাল মার্কেটে রাস্তার পাশে সবজি কিনছিলেন। তখন মাথায় টুপি পরা, দাড়িওয়ালা আনুমানিক ৪২–৪৫ বছর বয়সি এক ব্যক্তি হঠাৎ তাঁর দিকে এসে দুহাত দিয়ে ধাক্কা দেন এবং বলেন—‘তোমার মাথায় পর্দা নেই, এভাবে বাজারে বেপর্দা ঘোরবে কেন।’

ঘটনাটির তীব্রতা দেখে তার আম্মু দ্রুত তাকে টেনে নিয়ে একটি অটোতে উঠিয়ে সেখান থেকে চলে যান। নায়লা লিখেছেন, আম্মু শুধু বলেন, গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টু শব্দও করবে না।

ফেসবুক পোস্টে নায়লা আরো বলেন, যারা ব্যক্তিগতভাবে তাকে চেনেন তারা জানেন তিনি কতটুকু শালীনভাবে পোশাক পড়ে চলাফেরা করেন। তিনি নিজেকে অরাজনৈতিক বলেও উল্লেখ করেন এবং ঘটনার পর তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে প্রশ্ন তোলেন, এটা কি স্বাধীন রাষ্ট্র?

নায়লা নাঈম বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও সাবেক ডেন্টাল সার্জন। মডেলিং ও বিনোদন অঙ্গনে কাজের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo