1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নাসিরউদ্দিন পাটোয়ারী: সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফ ঠেলে পাঠানো ১০ জন নারী, পুরুষ ও শিশুর অবস্থান পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং কোনো অপরাধীর বিচারবহির্ভূতভাবে হত্যার কোনো স্থান নেই। এসব ঘটনার আন্তর্জাতিক পর্যায়ে বিচার নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১টা নাগাদ বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত এলাকার রঘুনাথপুর ক্যাম্পের নিকট বোম্বেতলা মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাটোয়ারী।

পাটোয়ারী সীমান্তবর্তী এলাকার দীর্ঘদিনের অবহেলার বিষয়টিও তুলে ধরে বলেন, এখানে পর্যাপ্ত স্কুল-কলেজ, হাসপাতাল কিংবা কর্মসংস্থানের সুযোগ নেই। মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি।

তিনি বিজিবির স্বার্থক ভূমিকাকে স্বীকৃতি দিয়ে বলেন, বিজিবিকে শক্তিশালী করতে হবে। দেশের ১৮ কোটি মানুষ তাদের পাশে আছে; যতদিন রক্তশক্তি আছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে আঘাত করতে দেয়া হবে না। সীমান্তে ভারতীয় নাগরিকরা বিভিন্ন কার্যক্রম চালাতে পারলেও বাংলাদেশিরা নানা বাধার সম্মুখীন হচ্ছেন—এটি মোটেও গ্রহণযোগ্য নয়।

বিএসএফের বিরুদ্ধে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার অভিযোগ উল্লেখ করে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে দাবি করতে হবে এবং ভারতকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। তিনি পুশ-ইন কার্যক্রমেরও তীব্র নিন্দা জানান।

হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গে পাটোয়ারী বলেন, প্রকৃত দায়ীদের চিহ্নিত করে তাদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং তাদের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকলে তা জানানো উচিত।

সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে দিয়ে তিনি বিজিবি সদস্যদের বেতনভত্তা বাড়ানো, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের দাবি জানান।

আলোচনা সভায় কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ, জামায়াতের কিছু নেতা-কর্মী এবং সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo