1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
বুধবার নতুন বিদ্যুতের ট্যারিফ ঘোষণা, ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২.০৫ টাকা পর্যন্ত বাড়ার প্রস্তাব মা-বাবা ও স্ত্রীর কবরপাশে চিরশান্তিতে শায়িত হলেন তোফায়েল আহমেদ নম্বরপ্লেট ঢেকে ‘এআই ফাঁকি’ দেওয়ার অভিযোগে লাবলু হক গ্রেফতার শিক্ষামন্ত্রী: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পুনর্বিবেচনা হতে পারে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাড়ে দাঁড়ান: প্রধানমন্ত্রীর পরামর্শ মিঠাপুকুরে মদপানে ৩ জনের মৃত্যু, একজন রংপুর মেডিকেলে ভর্তি শারীরিক অসুস্থতা জানিয়ে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপেন দেওয়ান গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ১৯ বছরের নারী গ্রেফতার

ঈদের আগে আবার বাড়ল স্বর্ণের দাম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

পবিত্র ঈদুল আজহার আগেই দেশের বাজারে স্বর্ণের দাম আবার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যের বাড়তি চাপের কারণে প্রতি ভরিতে ২,১৫৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন দাঁড়িয়েছে ২,৩৮,১২১ টাকা।

বাজুস সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে এবং জানায়, এই দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২৭,৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতিটি ভরির দাম রাখা হয়েছে ১,৯৪,৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হয়েছে ১,৫৮,৬৮৯ টাকা।

সংগঠনটির বক্তব্যে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে শনিবার (২৩ মে) একই পরিমাণে স্বর্ণের দাম কমানো হয়েছিল; কিন্তু মাত্র দুই দিনের ব্যবধানে আবার দাম বাড়ানো হলো।

চলতি বছর এখন পর্যন্ত বাজুস মোট ৬৯বার দেশে স্বর্ণের দাম সমন্বয় করেছে — এর মধ্যে ৩৭বার দাম বাড়ানো হয়েছে এবং ৩২বার দাম কমানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo