1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
মিঠাপুকুরে মদপানে ৩ জনের মৃত্যু, একজন রংপুর মেডিকেলে ভর্তি শারীরিক অসুস্থতা জানিয়ে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপেন দেওয়ান গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ১৯ বছরের নারী গ্রেফতার আট জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল সংগ্রহ প্রায় ৬৪ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রী: আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় সন্ত্রাসীর আস্তানা ভেঙে ফেলা হবে ঈদে ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আয় প্রায় ৬৪ কোটি টাকা হজ শেষে দেশে ফেরত ৬ হাজার ১৭৫ জন হাজি দেশ গড়তে সবাইকে সচেতনতার আহ্বান দিলেন তারেক রহমান

ঈদের আগে স্বর্ণের দাম আবারও বাড়ল

  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

পবিত্র ঈদুল আজহার আগেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৫ মে) জানায়, তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে; ফলে ওই ভরির দাম দাঁড়ালো ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকরি হয়েছে।

বাজুসের ঘোষণায় বলা হয়েছে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য সমন্বয় করতে হয়েছে।

এর আগে শনিবার (২৩ মে) একই পরিমাপে স্বর্ণের দাম কমানো হয়েছিল; কিন্তু মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

চলতি বছর এখন পর্যন্ত বাজুস মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে—এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩২ বার দাম কমানো হয়েছে। ক্রেতা ও ব্যবসায়ীরা বাজারের এই ওঠা-নামা সম্পর্কে একেবারে সতর্ক হয়ে পড়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo