1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সরকার দেশকে উন্নত অবস্থায় নিয়ে যেতে কাজ করছে: প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে আরও উন্নত অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘প্রত্যেকেই যদি তার নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করে, তাহলে কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব হবে।’’

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত মান, দায়িত্ববোধ এবং দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্য তাকে গর্বিত করে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে জাতীয় কোনো প্রয়োজনে সেনাবাহিনীর অবদান দেশের মানুষের কাছে গভীরভাবে মূল্যায়িত—এমনটিও তিনি জানান এবং আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও সেনাবাহিনীর প্রত্যেক সদস্য একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে জাতির সেবায় নিয়োজিত থাকবেন।

প্রীতিভোজের পর প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি সেনা মেসে গিয়ে সেখানে থাকা সৈনিকদের জীবনযাত্রার খোঁজ নেন, সেনা মেস চত্তরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

আরও পরে, সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে তিনি আবারও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo