1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনা সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় নতুন যুগে প্রবেশ করছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টটি চালু হলে দৈনিক প্রায় ৩৫০ টন বর্জ্য প্রক্রিয়াজাত করার সক্ষমতা থাকবে। এ প্ল্যান্ট কার্যকর হলে বর্জ্যকে ব্যবসায়িক পণ্যে পরিগণিত করার সম্ভাবনা তৈরি হবে বলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসক এসব কথা বলেন গতকাল সোমবার বিকেলে নগরীর ২৭নং ওয়ার্ডের পূর্ববানিয়াখামারের জনকল্যাণ টাওয়ারে আয়োজিত “মডেল ওয়ার্ড বাস্তবায়নে নাগরিক অংশগ্রহণ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায়। সভায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাড়ি থেকেই বর্জ্য আলাদা করে সংগ্রহ করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

মতবিনিময় অনুষ্ঠানটির আয়োজন করে পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনা ও গণমুখি বেসরকারি সংস্থা পরিবর্তন। পরিবর্তন সংস্থা নগরের ২৭নং ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার কাজ করছে। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নগরবাসীকে অনুরোধ করেন, বর্জ্য ড্রেনে বা পথের ধারে ফেলা বন্ধ করে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে কেসিসি’র কার্যক্রমের সঙ্গে সহযোগিতা করার জন্য।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদর-ই খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেসিসির কনজারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, এবং স্বাগত বক্তৃতা দেন পরিবর্তন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নাজমুল আজম ডেভিড।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজির অধ্যাপক ড. মোঃ ওয়াসিউল ইসলাম ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখার নানা কনটেন্টও প্রদর্শন করেন।

মতবিনিময় সভায় জোর দিয়ে বলা হয়, ২৭নং ওয়ার্ডকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও সুস্থ রাখার জন্য কেসিসি’র পাশাপাশি স্থানীয় জনগণ—তরুণ, ছাত্রছাত্রী, যুবক-যুবতী, শিক্ষক, ধর্মীয় নেতাসহ নানা স্তরের মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সভায় নাগরিকদের প্রতি অনুরোধ করা হয় যেখানে সেখানে ময়লা না ফেলার, অন্যকে ঝোঁক না দেওয়ার এবং পরিবেশ সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার অঙ্গীকার করার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo