1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চীনে রেড অ্যালার্ট: মধ্য ও পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা

  • আপডেটের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

চীনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে মুষলধারে বর্ষণের কারণে আকস্মিক বন্যার সর্বোচ্চ সতর্কবার্তা—রেড অ্যালার্ট—জারি করেছে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় ও আবহাওয়া প্রশাসন। রোববার (২৪ মে) যৌথভাবে এই সতর্কবার্তা ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষ জানায়, বিশেষ করে পশ্চিম আনহুই এবং পূর্ব হুবেই প্রদেশে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও প্লাবনের ঝুঁকি অত্যন্ত বেশি। পরিস্থিতি বিবেচনায় সোমবার (২৫ মে) রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলে সতর্কতা অব্যাহত থাকবে।

ঝুঁকির দিকে নজর রেখে চেচিয়াং (ঝেজিয়াং), আনহুই, জিয়াংসি এবং হুবেইর কিছু অংশে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।

একই সময়ে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নিয়ে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এবং আবহাওয়া প্রশাসন যৌথভাবে ১০টি প্রদেশে ভূতাত্ত্বিক বিপর্যয়ের জন্য ‘ইয়েলো অ্যালার্ট’ বলবৎ করেছে। বিশেষ করে দক্ষিণ আনহুই ও পূর্ব হুবেইতে ভূমিধসের ঝুঁকি বাড়ায় সেখানে ‘অরেঞ্জ অ্যালার্ট’ও দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনকে রিয়েল-টাইম পর্যবেক্ষণ জোরদার করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের দ্রুত ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সব স্তরকে জরুরি আপৎকালীন প্রোটোকল অবিলম্বে সক্রিয় করার নির্দেশও দেওয়া হয়েছে।

সরকারি সতর্কবার্তার পাশাপাশি সাধারণ মানুষকে আবহাওয়ার সর্বশেষ আপডেটে নজর রাখার এবং পাহাড়ি বা ঝুঁকিপূর্ণ পর্যটন এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে নিরাপদ স্থানে আড়াল নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

সূত্র: সিএমজি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo