1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ঈদের আগেই সাংবাদিকদের সব বকেয়া পরিশোধের দাবি এমইউজের

  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনা শাখার নেতৃবৃন্দ ঈদুল আযহার আগেই সাংবাদিকদের বকেয়া বেতন ও ঈদবোনাস সহ সকল পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই আশা প্রকাশ করেছেন যে মালিকপক্ষ সময়মতো সকল অর্থ পরিশোধ করবে।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্র শিল্পকে বাঁচাতে সাংবাদিক ও মালিকপক্ষের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। সংবাদকর্মীরা না থাকলে সংবাদপত্র টিকে থাকবে না এবং সংবাদপত্র না থাকলে সাংবাদিকদের কাজের ভাও থাকবে না—এই দুই পক্ষ পরস্পরের পরিপূরক। তাই ঈদের পূর্বেই সকল বকেয়া পরিশোধ করা খুবই জরুরি, যাতে সাংবাদিকরা নিজেদের পরিবারকে স্বাচ্ছন্দ্যে ঈদ পালন করতে পারেন এবং পত্রিকাগুলোর চলমান কার্যক্রমও সুচারুভাবে চলে।

বিবৃতিদাতারা হলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামান এবং কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo