1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বরেণ্য অভিনেতা দিলু মজুমদার প্রয়াত

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ ও নাট্যদল ‘আরণ্যক’-এর বরেণ্য অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন। বুধবার (২০ মে) রাত আনুমানিক আটটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, হঠাৎ রাতে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

দীর্ঘ সময় ধরে মঞ্চে এবং টেলিভিশনের বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন দিলু মজুমদার। জনপ্রিয় নাট্যদল ‘আরণ্যক’-এর সঙ্গে লম্বা সময় যুক্ত থেকে দলটির বহু প্রশংসিত প্রযোজনায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। মঞ্চজগতের পাশাপাশি টেলেভিশনে অসংখ্য নাটকে কাজ করে তিনি ব্যাপক পরিচিত মুখ ছিলেন। তিনি দেশের অভিজ্ঞ অভিনয়শিল্পীদের পেশাজীবী সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এরও সম্মানিত সদস্য ছিলেন।

দিলু মজুমদারের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নাট্যনির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক মাধ্যমে গভীর দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করছেন।

অভিনয়শিল্পী সংঘ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo