1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বরেণ্য অভিনেতা দিলু মজুমদার আর নেই

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

নাট্যাঙ্গন ও টেলিভিশনের পরিচিত মুখ, ‘আরণ্যক’ নাট্যদলের বরেণ্য অভিনেতা দিলু মজুমদার ইন্তেকাল করেছেন। বুধবার (২০ মে) রাত আনুমানিক আটটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পরায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।

দিলু মজুমদারের দীর্ঘ দিনের অভিনয়জীবন মঞ্চ ও টেলিভিশনে সমানভাবে সমৃদ্ধ। জনপ্রিয় নাট্যদল ‘আরণ্যক’-এর সঙ্গে দীর্ঘকাল যুক্ত থেকে দলটির বহু আলোচিত ও প্রশংসিত প্রযোজনায় তিনি মঞ্চাভিনয়ে দর্শক মন কাড়েন। মঞ্চের পাশাপাশি অসংখ্য টেলিভিশন নাটকে তাঁর বাস্তবিক ও মুগ্ধকর অভিনয় দর্শকপ্রিয়তা এনে দিয়েছিল।

তিনি দেশের অভিনেতা-অভিনেতীদের পেশাজীবী সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর একজন সম্মানিত সদস্য ছিলেন।

দিলু মজুমদারের আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে সহশিল্পী, নাট্যনির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

পরবর্তী জানাজা ও শেষকৃত্যের বিস্তারিত সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo