1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন আজ মঙ্গলবার (১৯ মে) সকালে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে মেলা উদ্বোধন করেন এবং খুলনার অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ৩৮ জন ভূমি অধিগ্রহণগ্রস্তের মাঝে প্রায় তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেক বিতরণ করেন।

মেলার আগে শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

তিন দিনব্যাপী এই মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ও মাঠপর্যায়ে ভুমিসেবা দ্রুত ও সহজভাবে নিশ্চিত করতে ভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে। সেবা-তথ্যসমূহের মধ্যে রয়েছে land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়নকর পরিশোধে সহায়তা; ই-নামজারি আবেদনে সহায়তা ও নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণ; অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি নেওয়ার আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সরবরাহ; মৌজাম্যাপের জন্য আবেদন গ্রহণ ও ডাক বিভাগের মাধ্যমে ডেলিভারি ব্যবস্থা; ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ মেলায় সরাসরি প্রদান; গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুতসমাধান; এবং সেবাগ্রহীতাদের পরামর্শ গ্রহণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানে সহায়তা।

অন্তিম লক্ষ্য হলো ভূমি সংক্রান্ত সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও জনগণের কাছে পৌঁছে দেওয়া, যাতে দরকারি কাগজপত্র সম্পন্ন করা সহজ হয় এবং সাধারণ মানুষকে বাড়তি ঝামেলা ও সময় ব্যয় এড়িয়ে সরাসরি সেবা গ্রহণের সুযোগ পাওয়া যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo