1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত ভাতা বন্ধের সিদ্ধান্ত

  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার ধর্ম ও শ্রেণিভিত্তিক ভাতা ও সহায়তা প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এ ঘোষণা দেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মন্ত্রী জানান, তৃণমূল সরকারের আমলে চালু করা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা সহ ধর্মীয় শ্রেণির ভিত্তিতে প্রদত্ত বিভিন্ন সহায়তামূলক প্রকল্প চলতি মে মাসে কার্যকর থাকলেও ১ জুন থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। পুজার অনুদান নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি জানান।

অগ্নিমিত্রা পাল বলেন, “ধর্মীয় শ্রেণিবিন্যাসের ওপর ভিত্তি করে তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে যে সহায়তামূলক প্রকল্প রয়েছে, সেগুলো বন্ধ করা হচ্ছে। এই মাসে সময়মতো তা চললেও আগামী মাস থেকে তা স্থগিত থাকবে। শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে।”

তিনি আরও জানান, তৃণমূল সরকারের সময় এসব ভাতা বন্টনে কোনো দুর্নীতি বা অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখাতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।

বিজেপি দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক ভাতা প্রদানকে ‘তোষণের রাজনীতি’ বলে সমালোচনা করে আসছে; তারা অভিযোগ করে যে তৃণমূল এসব ভাতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সরকার গঠনের মাত্র নয় দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর দল এসব প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিল।

এদিকে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে মন্ত্রী বড় ঘোষণা করেন। তিনি জানান, যেসব পরিবার মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এমন তালিকায় ছিলেন তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তাদের পুনরায় আবেদন করতে হবে না। যারা এখনো এসব সুবিধা পাননি, তারা এবার আবেদন করতে পারবেন; তার জন্য শিগগিরই একটি পোর্টাল খোলা হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo